× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাজতে আসামির ঝুলন্ত মরদেহ: পুলিশ সদস্য ক্লোজড

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে  মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার  করেছে পুলিশ। প্রবা ফটো

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে রুবেল মিয়া (২২) নামে মাদক মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে শনিবার (১১ জুলাই) ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল দাসপাড়া গ্রামের বাসিন্দা রাজা হাওলাদার তার ছেলে রুবেল মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাবার দেওয়া তথ্যের ভিত্তিতে নিকলী থানা পুলিশ রুবেলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তারের পর তাকে থানা হাজতে রাখা হয়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর, বেলা সাড়ে ১১টার দিকে হাজতের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে কার্নিশের সঙ্গে নিজের পরিহিত শার্ট পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পরই থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজের পরিহিত শার্ট ব্যবহার করে থানা হাজতেই আত্মহত্যা করেছেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং তার বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এটি প্রাথমিক ধারণা মাত্র। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা