পাবনা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা শহরে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশনের আয়োজনে এই সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়।
এ সময় মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, পাবনা প্রেস ক্লারের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, মশাল ফাউন্ডেশনে সমন্বয়ক মাহফুজ হোসেন শ্রাবণ প্রমুখ।