× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় মাদকের বিরুদ্ধে সাইকেল শোভাযাত্রা

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ১৪:৫১ পিএম

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইকেল শোভাযাত্রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা শহরে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন ও সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মশাল ফাউন্ডেশনের আয়োজনে এই সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।

শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়।

এ সময় মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, পাবনা প্রেস ক্লারের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, মশাল ফাউন্ডেশনে সমন্বয়ক মাহফুজ হোসেন শ্রাবণ প্রমুখ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা