× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনা বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

পরীক্ষা চলাকালে পরিদর্শনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরীক্ষা চলাকালে পরিদর্শনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বপ্ন দেখা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন দুয়ার খুলেছে খুলনা বিশ্ববিদ্যালয়।

প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়েছে জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের আন্তর্জাতিক পরীক্ষা ন্যাট-টেস্ট। এর মাধ্যমে ঢাকার বাইরে দেশের প্রথম অফিসিয়াল ন্যাট-টেস্ট সাইট হিসেবে নতুন মাইলফলক গড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এতে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপানি ভাষা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী এবং জাপানে কর্মসংস্থানের প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশ নেন।

পরীক্ষা চলাকালে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট আয়োজনের মাধ্যমে জাপানি ভাষা শিক্ষা, আন্তর্জাতিক উচ্চশিক্ষা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের নতুন সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ন্যাট-টেস্ট পরিচালনাকারী প্রতিষ্ঠান সেনমন কিয়োইকু পাবলিশিংয়ের প্রেসিডেন্ট কামাতা সাতোশি, খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ন্যাট-টেস্ট সাইট ডিরেক্টর অধ্যাপক ড. আশিক উর রহমান, টেস্ট সাইট কো-অর্ডিনেটর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাপানি ভাষার দক্ষতা মূল্যায়নের জন্য ন্যাট-টেস্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা। জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে জাপানে দক্ষ জনশক্তির চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চাকরিপ্রত্যাশী দেশটিতে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণে আগ্রহী হচ্ছেন। এতদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাট-টেস্টে অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের ঢাকায় যেতে হতো, যা সময়, ব্যয় ও ভোগান্তির কারণ ছিল।

সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট-টেস্ট সাইট চালু হওয়ায় সেই সীমাবদ্ধতার অবসান হয়েছে । এতে দক্ষিণাঞ্চলসহ দেশের বৃহত্তর অঞ্চলের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, বিদেশগামী কর্মী এবং জাপানে অধ্যয়ন বা কর্মসংস্থানে আগ্রহীরা নিজ অঞ্চল থেকেই আন্তর্জাতিক মানের এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।






শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা