× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

​ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

 সাংবাদিক নিজাম উদ্দীন চৌধুরী সজিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে ফেনীর সাংবাদিক সমাজ।

সাংবাদিক নিজাম উদ্দীন চৌধুরী সজিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে ফেনীর সাংবাদিক সমাজ।

ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে ‘মোহনা টিভি’র স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দীন চৌধুরী সজিবের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন ফেনীর সাংবাদিক সমাজ।

হামলার প্রতিবাদ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (১১ জুলাই) বেলা ১১টায় শহরের ঐতিহ্যবাহী ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে এ বিশাল মানববন্ধন  করেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা।

ফেনীতে কর্মরত টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন শেষে ফেনী প্রেস ক্লাব প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাংবাদিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক নিজাম উদ্দীন চৌধুরী সজিবকে সংবাদ সংগ্রহের কথা বলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। নির্মমভাবে মারধরের পর তাকে নদীতে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে সন্ত্রাসীরা। ছাগলনাইয়া অঞ্চলের ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি প্রভাবশালী সিন্ডিকেট এই বর্বরোচিত হামলার পেছনে সরাসরি জড়িত বলে সাংবাদিক নেতারা দাবি করেন।বক্তারা আলটিমেটাম দিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অতি দ্রুত যদি এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তবে ফেনীর সাংবাদিক সমাজ কর্মবিরতিসহ আরও কঠোর ও রাজপথের আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

এ ঘটনায় ছাগলনাইয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা