মৌলভীবাজার প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ভেসে আসা অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার একামধু গ্রামের আনসার উদ্দিনের
বাড়ির পাশ থেকে মরদেহটি শুক্রবার (১০ জুলাই) বিকেলে উদ্ধার করা হয়।
জানা যায়, একামধু গ্রামে বন্যার পানিতে
মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা রাজনগর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে
মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির
শরীরের বিভিন্ন অংশ পচে গেছে। মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন
প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার সকালে একই ইউনিয়নের
আকুয়া গ্রাম থেকে বৃদ্ধ আশরাফ আলী ওরফে আশই মিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি
বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে স্থানীয়রা জানান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।