× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট সদরের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি।

শনিবার (১১ জুলাই) ভোররাতে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) ওই ৩ ব্যক্তিকে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, আজ ভোর সাড়ে ৩টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তের ২৭৫ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার এলাকায় সীমান্তের আলো নিভিয়ে ৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বিজিবিকে খবর দেন। এরমধ্যে দুইজন পালিয়ে যান। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ৩ জন অনুপ্রবেশের চেষ্টায় বাধা প্রদান করেন।

সরেজমিনে দেখা যায়, সীমান্তের শূন্যরেখায় দুই নারী ও এক পুরুষকে নিয়ে বিজিবি সদস্যরা অবস্থান করছেন এবং বিপরীতে বিএসএফ সদস্যরা দাঁড়িয়ে আছেন। এ বিষয়ে সমাধানের জন্য ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া বিওপি কমান্ডার ও ভারতের ১২৩ বিএসএফ রায়গঞ্জ ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুজ্জামান হাচান জানান, সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দুই দেশের বিওপি কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছে এবং অচিরেই দুই ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা