× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের সমস্যা সমাধানে সব করবো: এমপি হেলেন জেরিন খান

মধুখালী (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

মধুখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান

মধুখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ফরিদপুর-১ আসনের সংরক্ষিত নারী আসনের এমপি হেলেন জেরিন খান

মধুখালীর জনগণের যে সমস্যা রয়েছে, সেগুলো শুনবো ও তা সমাধানে যা যা করা দরকার তা করবো। আপনাদের এই সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে আপনাদের এলাকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সেই দায়িত্ব আমি নিঃস্বার্থ ভাবে পালন করব।  শুক্রবার (১০ জুলাই) রাত ৮টায় মধুখালী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

 তিনি আরও বলেন, মধুখালীর উন্নয়নে নেতাকর্মী সহ সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। প্রেস ক্লাবে ঢোকার রাস্তাটি কাদামাটি যুক্ত হওয়ায় রাস্তাটি নির্মাণের আশ্বাসও দেন তিনি।

মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নুর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মিয়ার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াত করেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী। গীতা পাঠ করেন সদস্য পার্থ রায়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ। 

এ সময় উপস্থিত ছিলেন- মধুখালী প্রেস ক্লাবের উপদেষ্টা শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা, আব্দুল আলিম মানিক, ইয়াসিন বিশ্বাস প্রমুখ।

অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মোক্তার হোসেন, তারিকুল ইসলাম এনামুল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 


 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা