× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলে ফিরলেও ফেরেননি বাবা...

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে  উপজেলার এগারসিন্দুর বাহাদিয়া এলাকার এক কৃষক নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে উপজেলার এগারসিন্দুর বাহাদিয়া এলাকার এক কৃষক নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

 কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে ঘাস কাটতে গিয়ে সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর বাহাদিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় সিরাজ মোড়ল (৪৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

এ ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।নিখোঁজ সিরাজ মোড়ল উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া মোড়ল বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয়রা জানান, শুক্রবার (১০ জুলাই) ভোরে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে একটি ছোট কোষা নৌকায় ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ মোড়ল। ঘাস কেটে ফেরার পথে আনুমানিক সকাল ৮টার দিকে নদীর মাঝামাঝি এলাকায় নৌকাটি হঠাৎ ডুবে যায়।

পরে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে নদীর বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। পাশাপাশি স্থানীয় জেলেরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালান। অন্ধকার নেমে আসায় সন্ধ্যায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করেন এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান করে বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। সারাদিন তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত নিখোঁজ সিরাজ মোড়লের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা