× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে জুয়েল (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১০জুলাই) সন্ধ্যায় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড়চরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের কয়েকজন তরুণের মধ্যে কাবাডি খেলা নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলেও দুই পক্ষের মধ্যে বিরোধের রেশ থেকে যায়। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় জুয়েল একটি ডিমবোঝাই গাড়ি নিয়ে বড়চরা গ্রামের দিক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের কয়েকজন তার গতিরোধ করে। 
এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে জুয়েল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ নয়ন বলেন, "কয়েক দিন আগে কাবাডি খেলা নিয়ে দুই গ্রামের ছেলেদের মধ্যে ঝামেলা হয়েছিল। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসাও হয়েছিল। কিন্তু সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাই জুয়েলের ওপর হামলা করা হয়েছে। সে ডিমবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার সময় তার পথরোধ করে নির্মমভাবে মারধর করা হয়। আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এভাবে স্বজন হারাতে না হয়।"
কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা