× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়া অফিস

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ ১০:৫২ এএম

আরিফ শেখ। ফাইল ছবি

আরিফ শেখ। ফাইল ছবি

বগুড়ায় হত্যা, অস্ত্র, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মহানগরীর লতিফপুর কলোনি এলাকায় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম  আরিফ শেখ (৩৫)। তিনি লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।

স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকাল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে তারা পালিয়ে যায়।

রাত ১টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বোন রুমি অভিযোগ করেন, তাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেতেন। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাদল ভাড়াটে লোক দিয়ে তার ভাইকে হত্যা করিয়েছেন।

তিনি বলেন, “আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন, নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে হত্যা করিয়েছে। ”

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা