× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নামাজ পড়তে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

বাউফল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাউফলে নামাজ পড়তে গিয়ে শুক্রবার অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন মো. মুসা (৫৫) নামের এক শিক্ষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলে নামাজ পড়তে গিয়ে শুক্রবার অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন মো. মুসা (৫৫) নামের এক শিক্ষক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে নামাজ পড়তে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন মো. মুসা (৫৫) নামের এক শিক্ষক। 

উপজেলার নুরাইনপুর বাজারে শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক মো. মুসা নুরাইনপুর অগ্রাণী বিদ্যাপীঠের সহকারি শিক্ষক (গনিত) হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত আজও এশার নামাজ আদায় করতে বাসা থেকে নুরাইনপুর বাজার জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। এসময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত একটি অটো রিকশা তাকে ধাক্কা দেয়। অটোর ধাক্কায় তিনি মাথায় গুরতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুর রউফ জানান, অটোর রিকশার ধাক্কায় পাকা রাস্তার ওপরে পড়ে গিয়ে মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে তার চিকিৎসা শুরু করা হয়। তবে  অতিরিক্ত রক্তক্ষরণে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
এ বিষয়ে বাউফলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা