× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শনিবার ১১-দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ

রংপুর অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

শনিবার ১১-দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ চার দফা দাবিতে শনিবার ১১-দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। সমাবেশ সফল করতে দফায় দফায় সমাবেশস্থল পরিদর্শনসহ সার্বিক খোঁজখবর রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শনিবার সমাবেশে রংপুর বিভাগের ৮ জেলা থেকে প্রায় ৫ লাখ মানুষের সমাগমের আশা করছেন নেতারা।

 শুক্রবার (১০ জুলাই) বিকালে সভাস্থল রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলেও সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। রংপুরের জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সেই সঙ্গে বর্তমানে সীমান্ত হত্যার ঘটনা ঘটে চলেছে। ভারত অবৈধভাবে তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে। এর প্রতিবাদে আমরা দেশের প্রতিটি বিভাগে সমাবেশ করছি। সমাবেশ থেকে তোলা দাবি বাস্তবায়নে সরকার পদক্ষেপ না নিলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি গড়ে তুলব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের এমপি গোলাম রব্বানী, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, জেলা সেক্রেটারি আনোয়ার হোসেন কাজল, এনসিপি জেলার আহ্বায়ক আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরের আমির ইব্রাহিম খলিলসহ অন্যরা। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা