× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বব্যাপী পাটের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

বিশ্বব্যাপী পাটের সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

ফরিদপুরের একমাত্র জিআই পণ্য পাটের বিশ্বব্যাপী সম্ভাবনা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে ফরিদপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস। 

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চেয়ারম্যান আজিজুল ইসলাম, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবদুছ ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

কর্মশালায় বক্তারা ফরিদপুরের পাটের ঐতিহ্য, উৎকৃষ্ট মান ও বৈশিষ্ট্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে জিআই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। পাট ও পাটজাত পণ্যের বাজার প্রসারিত, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টির কথা বলা হয় ।

এতে প্রধান অতিথি অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস বলেন, সারা বিশ্বে পাটের বাজার সম্প্রসারণে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সরকারের এ উদ্যোগকে সফল করতে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা