× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে পৌর শহরের কাচারিপাড়া এলাকায় কাচারিপাড়া ও মাস্টারপাড়া এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস ছালাম খোকা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।

বক্তারা বলেন, পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া ও মাস্টারপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা বিরাজ করছে। সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে অন্তত ৩০০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণ এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

জলাবদ্ধ কাচারিপাড়া ও মাস্টারপাড়া এলাকা পরিদর্শন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, জলাবদ্ধ এলাকার পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেছি। জলাবদ্ধতার মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা