বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারে পরিবারের অমতে বিয়ে করায় রায়কা আক্তার (১৭) নামের এক কিশোরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার বাবা আবু বকর।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের একটি পুকুর ঘাটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রায়কা আক্তার গোলাপগঞ্জ উপজেলার উত্তর রামগড় এলাকার আবু বকরের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, রায়কা সম্প্রতি তার বাবা-মায়ের অমতে গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার শাহীন (২১) নামের এক যুবককে বিয়ে করেন। এই বিয়ে মেনে নিতে না পেরে ক্ষুব্ধ বাবা আবু বকর শুক্রবার দুপুরে তিলপাড়া এলাকার মুশাহিদ আলীর পুকুর ঘাটে নিয়ে মেয়েকে দা দিয়ে ঘাড়ে একাধিকবার কুপিয়ে হত্যা করেন।
ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার-জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল শাম্মা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা করেছে।