× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ মাস পর নিজ সাম্রাজ্যে ফিরছে সেই বাঘিনী

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

৬ মাস পর নিজ সাম্রাজ্যে ফিরছে সেই বাঘিনী

সুন্দরবনে হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদ থেকে উদ্ধার আহত বাঘিনী দীর্ঘ ছয় মাসের চিকিৎসা ও পুনর্বাসন শেষে অবশেষে নিজ আবাসস্থলে ফিরছে। আগামী রবিবার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। অবমুক্ত এলাকার প্রায় ৮ কিলোমিটারজুড়ে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

বন বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত অবমুক্তকরণ প্রক্রিয়ার সময় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামসহ বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি চাঁদপাই রেঞ্জের শরকিরখালের অদূরে হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে পড়েছিল আনুমানিক ১০ বছর বয়সী এই বাঘিনীটি। পরদিন গুরুতর আহত অবস্থায় সেটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। সেখানে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড দীর্ঘ চিকিৎসার মাধ্যমে বাঘিনীটির সামনের পায়ের ৩ ইঞ্চির পচন ধরা ক্ষত সম্পূর্ণ নিরাময় করে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, বনে ছাড়ার পর বাঘিনীটির গতিবিধি ট্র্যাকিংয়ের জন্য বিদেশ থেকে স্যাটেলাইট কলার আনার পরিকল্পনা থাকলেও জটিলতার কারণে তা সম্ভব হয়নি। বিকল্প হিসেবে আন্ধারমানিক বনাঞ্চলে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে তার ওপর নজর রাখা হবে। বাঘিনীটিকে সুন্দরবনে নিরাপদে অবমুক্ত করার প্রক্রিয়া সুচারুভাবে সম্পন্ন করতে অভিজ্ঞ বন্য প্রাণী চিকিৎসক, বাঘ বিশেষজ্ঞ এবং বন কর্মকর্তাদের সমন্বয়ে চারটি বিশেষায়িত দল গঠন করা হয়েছে। এই দলগুলো অন্তত এক বছর ধরে অবমুক্তকরণ এলাকার চারপাশে বাঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, দীর্ঘ ৬ মাসের চিকিৎসা ও পুনর্বাসনের পর বাঘিনীটি এখন সম্পূর্ণ সুস্থ। তার ক্ষত পুরোপুরি শুকিয়ে গেছে, শারীরিক সক্ষমতা ফিরে এসেছে, ওজন বেড়েছে। বাহিনীটি তার স্বাভাবিক ক্ষিপ্রতা ও গতি ফিরে পেয়েছে। তাই সবকিছু বিবেচনায় আমাদের ধারণা, বাঘিনীটি এখন স্বাভাবিকভাবে শিকার করে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, বিকল্প হিসেবে অবমুক্ত এলাকার প্রায় ৮ কিলোমিটারজুড়ে ২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এসব ক্যামেরার মাধ্যমে তার চলাচল, আচরণ এবং স্বাভাবিকভাবে শিকার করতে পারছে কি না, তা পর্যবেক্ষণ করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা