× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিমসার ব্লাড ব্যাংকের নতুন কমিটি ঘোষণা ও আন্তর্জাতিক প্রবাসী উইং গঠন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন নিমসার ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণ করা হয়েছে।

সংগঠনের নতুন টি-শার্ট উন্মোচন ও প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রবাসী উইং গঠনের মধ্য দিয়ে শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ৬৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মো. ইমন হাসান সভাপতি এবং মো. তারেক হাসান অভি  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২০১৮ সালে প্রতিষ্ঠিত নিমসার ব্লাড ব্যাংক গত নয়উত্তর বছরে শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে মানবিক সহায়তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানের প্রতিশ্রুতি দিয়ে, আপনিও রক্ত সংগ্রহ করুন—এই কনসেপ্টটি সময়োপযোগী ও ব্যতিক্রমধর্মী।

২০২০ সালের করোনা মহামারির সময় সংগঠনটি অসহায় মানুষের বাড়ি বাড়ি ত্রাণসামগ্রী ও অক্সিজেন সেবা পৌঁছে দেয়। এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, ঘর নির্মাণ ও পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করে সংগঠনটি।

কমিটির অন্যান্য হলেন—সহ-সভাপতি হিসেবে মো. কাউছার মাহমুদ, মো. সোলাইমান, মো. ফারুক আহমেদ ও মো. রাকিবুল হাসান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সাইদুর রহমান, ফয়সাল মাহমুদ, মো. জোবায়ের ইসলাম,  এছাড়াও কমিটিতে ৮ জন সম্মানিত কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

 সংযোজন হিসেবে ২৩ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক প্রবাসী উইং গঠন করা হয়েছে। এতে নূর মোহাম্মদ বাপ্পীকে (অস্ট্রেলিয়া) প্রবাসী বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং মো. মেহেদী হাসানকে (যুক্তরাষ্ট্র) সিনিয়র প্রবাসী বিষয়ক প্রধান সমন্বয়কারী করা হয়েছে।

এছাড়া প্রবাসী বিষয়ক যুগ্ম সমন্বয়কারী হিসেবে মো. রাকিব তুহিন (সৌদি আরব), আন্তর্জাতিক ফান্ড রেইজিং সমন্বয়কারী মো. নাহিদ হাসান (অস্ট্রেলিয়া), আন্তর্জাতিক জনসংযোগ সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম (জাপান), প্রবাসী স্বেচ্ছাসেবক সমন্বয়কারী মো. সোহেল রানা (সৌদি আরব), দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আরও ১৪ জন প্রবাসীকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।জাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। 

এসময় উপস্থিত ছিলেন শিকারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিমসার ব্লাড ব্যাংকের উপদেষ্টা পরিষদের সদস্য আনিসুর রহমান, মেরিন ইঞ্জিনিয়ার ও উপদেষ্টা পরিষদের সদস্য গাজী আরিফুল ইসলাম, নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান,সাংবাদিক মো.

জাকির হোসেন ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা কাজী সাইদুর রহমান স্বাধীন, সিনিয়র স্বেচ্ছাসেবক ও সংগঠক আমির হোসেন সোহাগ সহ আরও অন্যান্য সংবাদকর্মীবৃন্দ। সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. বিল্লাল হোসেন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা