× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে পাঁচ দিনে ৯৫টি ভূমিধস, নিহত ১৫

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগকালীন সংঘটিত ঘটনায় পাঁচ দিনে ৯৫টি ভূমিধস হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগকালীন সংঘটিত ঘটনায় পাঁচ দিনে ৯৫টি ভূমিধস হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুর্যোগকালীন সংঘটিত ঘটনায় পাঁচ দিনে ৯৫টি ভূমিধস হয়েছে। এতে ১৫ রোহিঙ্গা নিহত এবং ১৮ জন আহত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬,১১৯ জন । 

রোহিঙ্গা কোর্ডিনেশন প্লাটফর্মের (আরসিপি) বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্যের ভিত্তিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইসেন এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বিৃবতি বলা হয়, গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত ৪,৩০৭ জন রোহিঙ্গা সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এ পর্যন্ত ২৮৬টি আবহাওয়াজনিত ঘটনা ঘটেছে, যার মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝড়ো হাওয়া এবং ২১টি বন্যার ঘটনা রয়েছে। টানা বৃষ্টিতে ২,৮০৯টি আশ্রয় আংশিক এবং ১৩টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মানবিক সংস্থাগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে জরুরি উদ্ধার, নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। 

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ১১ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বহাল রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা