× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, হাসপাতালে স্বামী ও ছেলে

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ধনবাড়ী থানা। ছবি: সংগৃহীত

ধনবাড়ী থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী নল্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিতা আক্তার (৫০) টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেনের স্ত্রী। 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কাজে স্বামী ও ছেলেকে সঙ্গে মোটরসাইকেলে জামালপুরের দিকে রওনা হন তারা। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিতা আক্তারের মৃত্যু হয়।

তারা আরও জানান, দুর্ঘটনায় আহত সাখাওয়াত হোসেন (৬০) ও তার ছেলে আরিফকে (২৫) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে, উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ধনবাড়ী থানার ওসি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা