× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনগরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরাফ আলী ওরফে আশই মিয়া উপজেলার ৬ নম্বর টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। 

​পরিবারও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাজনগরের টেংরা ইউনিয়নের আকুয়া এলাকায় মনু নদীর বাঁধ আকস্মিক ভেঙে যায়। তীব্র স্রোতে লোকালয়ে পানি ঢোকার  মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় বেশ কয়েকটি গ্রাম। ওই সময় রাতে বন্যার পানিতে আটকা পড়ে নিখোঁজ হন বৃদ্ধ আশরাফ আলী ওরফে আশই মিয়া।  শুক্রবার (১০ জুলাই) সকালে আকুয়া গ্রামে তার মরদেহ ভেসে ওঠে।

৬ নম্বর টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি প্রবেশ করে ইউনিয়নের কয়েকটি গ্রাম তলিয়ে যায়। হঠাৎ নদী ভাঙনের ফলে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আসই মিয়ার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে নিহত মো. আশরাফ আলী ওরফে আশই মিয়া ওই সময় থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা