× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

বগুড়ায় মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে৷ 

নিহতের নাম আব্দুস সালাম (৩৫)। তিনি রংপুর সদরের মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। এছাড়াও তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান৷ 

পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের সঙ্গে বগুড়াগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক নিহত হন ৷ এছাড়াও কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায় ৷ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা