চৌগাছা (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
যশোরের চৌগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীর হোসেন আলম (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার বাকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার চৌগাছা বাকপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের (ভদু) ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানার এসআই জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ৮:২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা বাকপাড়া গ্রামের আলমগীরের বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত পনে ৯টার দিকে জব্দ তালিকা মূলে ওই আলামত জব্দ করে পুলিশ।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চৌগাছা থানা এলাকাকে মাদক ও অপরাধমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।