× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠল মরদেহ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কবরস্থান থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো পানির স্রোতে ভেসে গিয়ে আশপাশের ঝোপঝাড়ে আটকে পড়ে।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কবরস্থান থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো পানির স্রোতে ভেসে গিয়ে আশপাশের ঝোপঝাড়ে আটকে পড়ে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় শঙ্খ নদীর পানির প্রবল স্রোতে কবরস্থান থেকে ভেসে ওঠা তিনটি মরদেহ ঝোপঝাড় থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা।

উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আলতাফ আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থান থেকে বৃহস্পতিবার দুপুরে মরদেহগুলো পানির স্রোতে ভেসে গিয়ে আশপাশের ঝোপঝাড়ে আটকে পড়ে।

পরে স্থানীয়রা সেগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন এবং পুনরায় দাফনের ব্যবস্থা করেন।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহম্মেদ মুরাদ জানান, শঙ্খ নদীর একটি অংশ ভেঙে প্রবল স্রোতে পানি লোকালয়ে প্রবেশ করায় চৌধুরীপাড়া প্লাবিত হয়েছে। এতে কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়ে মরদেহ ভেসে গেছে।

তিনি বলেন, প্রতিবছর বন্যার সময় একই ঘটনা ঘটে। নদীর তীর সংরক্ষণে টেকসই বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা