× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার থেকে পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ইমন মাঝি

খুলনা অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই  বন্দি ইমন মাঝিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারাগার থেকে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দি ইমন মাঝিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়া বন্দি ইমন মাঝিকে কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পালানোর প্রায় তিন ঘণ্টা পর নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে পুনরায় কারা হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের প্রাচীর টপকে পালিয়ে যান চুরির মামলার আসামি ইমন মাঝি।

তিনি প্রায় ২৬ থেকে ২৭ দিন ধরে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।

বন্দি পালানোর খবর ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়।

বিশেষ করে আগের দিন প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দি এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

তবে রাত সোয়া ৮টার দিকে অভিযান চালিয়ে কারারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাচিবুনিয়া এলাকা থেকে ইমন মাঝিকে আটক করতে সক্ষম হয়।

খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম বলেন, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারে রাখা হবে।

একই সঙ্গে কীভাবে একজন বন্দি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পালাতে সক্ষম হয়েছেন, সে বিষয়েও তদন্ত করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা