× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কড়া নিরাপত্তা ভেঙে কারাগার থেকে হাজতির পালানোর অভিযোগ

খুলনা অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

খুলনা জেলা কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা জেলা কারাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কড়া নিরাপত্তার মধ্যেও খুলনার পুরাতন জেলা কারাগার থেকে পালিয়ে গেছেন ইমন মাঝি (৩০) নামে এক হাজতি।

কারাগার কর্তৃপক্ষ জানায়, কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে আইনজীবী সমিতির দিকে চলে যান তিনি।

পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

ইমন মাঝি মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৩ জুন থেকে কারাগারে ছিলেন।

পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা মোড় এলাকার জিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল মাঝির ছেলে।

খুলনা জেলা কারাগারের সুপার মো. আবু ছায়েম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ইমন মাঝি কোনো ধরনের সহযোগিতা ছাড়াই লাফিয়ে লাফিয়ে দেয়াল টপকে পালিয়ে যান।

তাকে গ্রেপ্তারে এরই মধ্যে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে, বলেন তিনি।

ঘটনার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে দাবি করে তিনি বলেন, কীভাবে একজন হাজতি কারাগারের দেয়াল টপকে পালাতে সক্ষম হয়েছেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা