× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানযাত্রার পথে দুঃস্বপ্ন

প্রবাসী দম্পতির ৩০ লাখ টাকার স্বর্ণ লুটের দাবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে একটি হায়েস মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে একটি হায়েস মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাপানে যাওয়ার উদ্দেশে বের হয়ে পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতির শিকার হয়েছেন জাপানপ্রবাসী আরমান (৪০) ও তার পরিবারের সদস্যরা।

আরমান ফেনী জেলার আব্দুস সোবহানের ছেলে।

দুর্বৃত্তরা তাদের মারধর করে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। লুট হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকার বেশি বলে দাবি গাড়িতে থাকা ওই যাত্রীদের।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে  এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আরমান স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি হায়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।

মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে গাড়ির গতিরোধ করে তাদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় বলেও জানা যায়। 

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, অস্ত্রধারী কয়েকজনকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি সামনে এগোননি। এর মধ্যেই প্রবাসী পরিবারের গাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মেঘনা টোলপ্লাজা এলাকায় হলেও মহাসড়কে নয়, পাশের একটি সড়কে ঘটেছে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চেকপোস্টের সামনে ঘটনাটি ঘটেছে বলে শুনেছেন, এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা