নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সজিব কালাই (২৫) নামে এক যুবককে মঙ্গলবার (৮ জুলাই) রাত ১০টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর দায়ের করা মামলার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার
মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী সরকারি আবাসন প্রকল্প এলাকায় ঘটনাটি ঘটে।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগীর চিৎকার
শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজেল
হোসেন বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে ভুক্তভোগী আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের
করলে মামলার পর পরই রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সজিব কালাইকে গ্রেপ্তার করা
হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।