× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টারে রূপান্তর করা হবে: সমাজকল্যাণমন্ত্রী

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার পর্যায়ে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার পর্যায়ে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় সেন্টার বা জাতীয় পর্যায়ে রূপান্তর করার পরিকল্পনা নিয়েছে সরকার।

টঙ্গীর কলেজগেট এলাকায় অবস্থিত কেন্দ্রটি পরিদর্শন শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।‎

‎মন্ত্রী আরও বলেন, এই উন্নয়ন কেন্দ্রে নতুন ভবনের কাজের মান দেখেছি। তাছাড়া এখানকার শিশুদের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছি। এখানকার খাবারে মান নিয়ে কারও কোনো অভিযোগ নেই। 

‎‎শিশুদের কর্মদক্ষ করতে প্রয়োজন প্রশিক্ষণ। শিশুদের এখানে কয়েদি হিসেবে রেখে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এখানে সংশোধিত ও প্রশিক্ষিত হয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই আমাদের লক্ষ্য। পরবর্তী সময়ে কর্মজীবনে তারা সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজে ও তার পরিবারকে দেখভাল করতে পারে। 

‎‎সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী আরও বলেন, এখান থেকে বেরিয়ে তারা যেন আর কোনো অন্যায় কিংবা বিপথগামী না হতে পারেÑ সেজন্য উন্নয়ন কেন্দ্রে চিকিৎসা ও মনস্তাত্ত্বিক সাপোর্ট দেওয়া হবে। তাছাড়া ভবঘুরেদের প্রশিক্ষিত করার জন্য আমাদের আলাদা সেন্টার রয়েছে। আদালতের মাধ্যমে ভাবঘুরেদের আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়। অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসে পুরনো পেশায় ফিরে যায়। সামাজিক আন্দোলন ছাড়া আইন, পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে সমাজ পরিবর্তন করা যাবেÑ এমন ধারণা করা যাবে না। মাদকদ্রব্য সেবন বন্ধ ও নারী নির্যাতন রোধ করতে গেলে জনমত তৈরি করতে হবে। 

‎‎এ সময় মন্ত্রী শিশুর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন ও শিশুদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মন্ত্রণালয়ের সচিব  ড. মোহাম্মদ আবু ইউছুফ, গাজীপুর জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) তত্ত্বাবধায়ক ইমরান খান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা