× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিল

বগুড়া অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

গ্যাস বার্নার। ফাইল ছবি

গ্যাস বার্নার। ফাইল ছবি

বগুড়ায় জরুরি রক্ষণাবেক্ষণ ও গ্যাস কমিশনিং কাজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করায় পূর্বঘোষিত ২৪ ঘণ্টার গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) বগুড়া নর্থ ও সাউথ রিজিওনাল অফিসের ব্যবস্থাপক রেজাউল করিম বৃহস্পতিবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বগুড়ায় গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ স্থগিত করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে”।

এর আগে বুধবার পিজিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সাসেক-২ প্রকল্পের আওতায় বনানী মোড় থেকে তিনমাথা রেলগেট পর্যন্ত বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারণের কাজের অংশ হিসেবে টাই-ইন ও গ্যাস কমিশনিংয়ের জন্য ওই সময় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

সেই ঘোষণায় শিল্পকারখানা, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি ফিলিং স্টেশন, বাণিজ্যিক ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

তবে প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত কাজ স্থগিত হওয়ায় আপাতত গ্যাস সরবরাহ বন্ধের প্রয়োজন হচ্ছে না।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা