× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নরসিংদীতে এক্স-রে কক্ষ সিলগালা, দেড় লাখ টাকা জরিমানা

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ ১৩:১৩ পিএম

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকার গ্রীন লাইফ (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত  ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। প্রবা ফটো

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকার গ্রীন লাইফ (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। প্রবা ফটো

নরসিংদী শহরের পুরাতন কান্দাপাড়া এলাকায় অবস্থিত গ্রীন লাইফ (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির এক্স-রে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে মডেল থানা পুলিশের সহায়তায় বুধবার (০৮ জুলাই) এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, হাসপাতালটির প্রয়োজনীয় লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা ছিল না। এছাড়া চিকিৎসাসেবা প্রদান ও হাসপাতাল পরিচালনায় আরও বেশ কিছু অনিয়ম ও অসংগতি পাওয়া যায়। লাইসেন্স না থাকা এবং নানা অনিয়মের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ সময় হাসপাতালের এক্স-রে কক্ষটি সিলগালা করার পাশাপাশি আগামী ৩১ জুলাই এর মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল অসংগতি দূর করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খলিল কায়সার খোকন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা এবং সদর হাসপাতালের প্যাথলজিস্টরা।
অভিযান শেষে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে জেলাজুড়ে এই ধরনের মোবাইল কোর্ট ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা