পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
পাবনার চাটমোহর উপজেলায় নাসের আলী (৪৪) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্তানের পাশে থেকে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার
দিকে তার মরদেহ পুলিশ উদ্ধার করে। নিহত নাসের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার
মৃত খোরশেদ আলীর ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, রাতে গোরস্তানের পাশে
মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সব ধরনের আইনি ব্যবস্থাগ্রহণ
করা হবে।