× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাখি শিকারের দায়ে যুবকের কারাদণ্ড

বরিশাল সংবাদদাতা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ২২:৩০ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১১:৫২ এএম

শিকার করা পাখি জব্দ করেন ইউএনও। ছবি : প্রবা

শিকার করা পাখি জব্দ করেন ইউএনও। ছবি : প্রবা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় পাখি শিকারের দায়ে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাঁশগাতী গ্রামে পাখি শিকারের সময় আটক করে তাকে এ সাজা দেওয়া হয়।

দণ্ডিত হান্নান হাওলাদার বরিশাল শহরের কাউনিয়া এলাকার জানকী সিংহ রোড এলাকার বাসিন্দা।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ দুপুরে বাঁশগাতী গ্রামে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন হান্নান হাওলাদার। তখন স্থানীয়রা তার কাছে পরিচয় জানতে চান। পরিচয় শুনে তাদের সন্দেহ হলে আমাকে জানানো হয়।’

ইউএনও নুসরাত ফাতিমা বলেন, ‘ঘটনাস্থলে ওই যুবকের পাখি শিকার করার প্রমাণ পাই। অবৈধভাবে পাখি শিকারের দায়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে সাজা দেওয়া হয়। তা ছাড়া শিকার করা ৩৫টি পাখি জব্দ করা হয় তার কাছ থেকে। তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা