× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে নিহত ২

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬ ১২:১৬ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৬ ১২:২২ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে  নিহত ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক কলহের’ জেরে স্ত্রী ও এক শিশুকে গলা কেটে হত্যা করেছে তার বাবা বুধবার (৮ জুলাই) মধ্যরাতে । এ ঘটনায় আহত অপর এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।

নিহতরা হলো- এতেশামুল হকের স্ত্রী শহীদ নুর (৩৩) ও ছেলে মো. শামীম হক (৫)। ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর ছেলে মো. আবছার (৯)।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এতেশামুল হকের সঙ্গে স্ত্রী শহীদ নুরের মধ্যে দাম্পত্য কলহ নিয়ে বিরোধ চলছিল। বুধবার মধ্যরাতে পূর্ব বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক স্বামী পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে  মা ও এক সন্তানকে মৃত এবং অপর এক সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শিশুকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে রাতেই এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে মা ও এক ছেলেকে রক্তাক্ত অবস্থায় মৃত উদ্ধার করে।

পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, ‘পারিবারিক কলহের’ জেরে স্ত্রী ও এক শিশুকে গলা কেটে হত্যা করেছে তার বাবা। উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি-৬  এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা