× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানের লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা পাঁচ দিনের ভারি বর্ষণে বান্দরবানের লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এই ঘটনা ঘটে। 

আজিজনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারি বৃষ্টিতে ইউনিয়নের বেশ কয়েক জায়গায় পাহাড়ধস হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় পাহাড়ধসে মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস এবং আলী হায়দারের ছেলে মো. জুয়েলের বসতঘর ঘর মাটির নিচে চাপা পড়ে।

এসময় মো. ইউনুস, তার স্ত্রী রানু আক্তার, তাদের সন্তান মো. সোলেমান, মো. জুয়েল, জুয়েলের স্ত্রী কুলসুমা আক্তার মাটির নিচে চাপা পড়ে মারা যান।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “লামা ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় লোকজন মাটি সরিয়ে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা