× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রতিমন্ত্রী হেলাল

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬ ২২:৩৯ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৬ ২২:৪২ পিএম

জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরের ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টানা ভারী বর্ষণে জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরের জালালাবাদস্থ বটতলা এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

 দুর্গত পরিবারের মাঝে বুধবার ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

প্লাবিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। প্রধানমন্ত্রীের পক্ষ থেকে দুর্গত মানুষের জন্য সরকারি সহায়তার বার্তা পৌঁছে দিতে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা