× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড, জলাবদ্ধতায় ভোগান্তি

বগুড়া অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি ও চরম ভোগান্তিতে স্থানীয়রা, সরেজমিন পরিদর্শনে সিটির প্রশাসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি ও চরম ভোগান্তিতে স্থানীয়রা, সরেজমিন পরিদর্শনে সিটির প্রশাসক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় টানা বৃষ্টিতে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের বেশির ভাগ সময় থেমে থেমে বৃষ্টি হলেও বিকাল ৩টার পর থেকে বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। এ সময় মাত্র ছয় ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবারও জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম বলেন, বুধবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকালও বগুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

সারাদিনের বৃষ্টিতে বগুড়া মহানগরীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের নিচু এলাকাগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয় এবং পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে অফিস ছুটির সময় ভারী বৃষ্টির কারণে অনেককে দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়।

রিকশা, ব্যাটারি অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করে। সড়কের অনেক স্থানে পানি জমে যাওয়ায় যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে, টানা বৃষ্টির কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। ব্যবসা-বাণিজ্যেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা