মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১ ঘণ্টা আগে
মো. মুন্না (২৫) নামে এক যুবক ১৪ দিন যাবত নিখোঁজ হয়েছেন। প্রবা ফটো
কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর মো. মুন্না (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১৪ দিন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।
স্বামীর কোনো খোঁজ না পেয়ে ছোট্ট সন্তানকে
নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী। অন্যদিকে, ছেলের সন্ধান না পেয়ে উৎকণ্ঠা ও অনিশ্চয়তায়
সময় পার করছেন মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা।
এ ঘটনায় বুধবার (০৮ জুলাই) বিকেলে নিখোঁজ
যুবকের মা মোছা. স্বপ্না আক্তার বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি
(জিডি) করেছেন। নিখোঁজ মুন্না কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের
আনোয়ার হোসেন জয়নালের ছেলে।
পরিবার জানায়, মুন্না ঢাকায় স্ত্রী-সন্তানকে
নিয়ে বসবাস করতেন। গত ২৫ জুন রাতে তিনি গ্রামের বাড়িতে আসেন। পরদিন রাত আনুমানিক ২টার
দিকে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর ঢাকায় পৌঁছাননি। একই সঙ্গে
বাড়িতেও ফিরে আসেননি এবং পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করেননি। তার ব্যবহৃত
মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নিখোঁজ মুন্নার মা মোছা. স্বপ্না আক্তার
বলেন, প্রশাসনের কাছে আমার আবেদন, আমার ছেলেকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হোক।
প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত
আমার স্বামীকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘যুবক নিখোঁজের ঘটনায় একটি সাধারণ
ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
একই সঙ্গে মুন্নার সন্ধান পেলে দ্রুত
কিশোরগঞ্জ সদর মডেল থানা অথবা তার পরিবারের সঙ্গে ০১৭৯৮৪১১০৮৭ নম্বরে যোগাযোগ করার
জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।