× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে লাশবাহী নৌকায় ডাকাতি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে লাশবাহী নৌকায় ডাকাতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ১৫ দিন বয়সী এক কন্যাশিশুর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওরে একটি লাশবাহী ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় অস্ত্রধারী ডাকাতদল নৌকাটির গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি নৌকার সোলার প্যানেলের ব্যাটারিও লুট করে। পরিবারের সদস্যদের দাবি, তারা বারবার অনুরোধ করে নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে বলে জানালেও ডাকাতরা কোনো করুণা দেখায়নি।

বুধবার (৮ জুলাই) দুপুরে নিহত শিশুটির দাদা আবদুল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট (চাপনের স্লুইসগেট) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়ার সাত-আট মাসের অন্তঃসত্ত্বা মেয়ের বাড়িতেই অপরিণত অবস্থায় একটি কন্যাশিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর একজন নারী চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার মাকেও হাসপাতালে নেওয়া হয়। মা ও সন্তান দুজনেরই চিকিৎসা চলছিল।

পরিবারের সদস্যরা জানান, শিশুটি পাঁচ থেকে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিল। নির্ধারিত সময় ছাড়া কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মঙ্গলবার চিকিৎসকরা একটি পরীক্ষা করতে বলেন। পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা নেওয়া হয়। তবে পরীক্ষা করার প্রায় আধা ঘণ্টা পর, বিকাল ৪টার দিকে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর পর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরিবারটি উপজেলার বালিখলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে। রাত পৌনে ১০টার দিকে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে স্বজনরা নৌকায় ওঠেন এবং বাড়ির উদ্দেশে রওনা দেন।

নিহত শিশুটির দাদা আবদুল হক বলেন, চাপনের স্লুইসগেট এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত একটি লম্বা কোষা নৌকায় করে ছয়জন অস্ত্রধারী ডাকাত আমাদের নৌকার গতিরোধ করে। 

করিমগঞ্জ থানার ওসি সোহেব খান বলেন, ঘটনার বিষয়ে আমরা মৌখিকভাবে জেনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। করিমগঞ্জ চামড়াঘাট নৌ পুলিশের ইনচার্জ ইস্কান্দার বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা