× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেঁড়া তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রাস্তায় বিপজ্জনকভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফেনীর পরশুরামে ননাই বিবি (৫০) নামে এক পরোপকারী গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ননাই বিবি ওই গ্রামের জর্দার বাড়ির কাশেমের স্ত্রী। পথচারীদের বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দেওয়ার এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সকালে ননাই বিবি গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করেন সাম্প্রতিক ঝড়ে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার ওপর ঝুলে রয়েছে। রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে। অন্য কোনো পথচারী বা শিশু যেন দুর্ঘটনার শিকার না হয়Ñ সেই সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি নিজ উদ্যোগে তারটি রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তারটিতে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলেও পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পরশুরাম পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহেল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর দুঃখ প্রকাশ করেন। তবে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তারটি ছেঁড়া অবস্থায় ঝুলে ছিল ঠিকই, কিন্তু এ ব্যাপারে স্থানীয়ভাবে আমাদের অফিসে আগে থেকে কোনো অভিযোগ বা তথ্য দেওয়া হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা