× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার দুপুর একটার দিকে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা নৌকা ট্রলার ডুবে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার দুপুর একটার দিকে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা নৌকা ট্রলার ডুবে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া এবং উত্তাল ঢেউয়ের কারণে ৩টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জেলে নিখোঁজ রয়েছেন।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চর বিজয় সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার দুপুর একটার দিকে ৬ জেলে নিয়ে একটি ছোট মাছধরা নৌকা ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ৫ জেলে।

এ ছাড়া গতকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় বঙ্গোপসাগরের ১৭ কিলোমিটার গভীরে ১৮ জেলে নিয়ে ফকিরহাটের এফবি মহিমা নামের একটি ট্রলার ডুবে যায়। বুধবার দুপুরে ১৬ জেলে উদ্ধার হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত রবিবার বঙ্গোপসাগরের ৬০ কিলোমিটার গভীরে ১১ জেলে নিয়ে গলাচিপার খরিদা গ্রামের ইমাদুলের মালিকানাধীন অপর একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ৫ জন উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছে ৬ জেলে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিখোঁজ জেলেদের আমরা খোঁজখবর নিচ্ছি। আর জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা