× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

ফরিদপুরের সদরপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাত রশি গ্রামে গোসলখানায় গলায় ফাঁস দিয়ে সরজিদ সাহ (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সরজিদ সাহ ওই গ্রামের মৃত মধুসূদন সাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে সরজিদ সাহ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির গোসলখানার টিনের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের স্ত্রী শশী গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও নিহতের ভাই রাজীব কুমার সাহ এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত আটরশির বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানার এসআই (নি.) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ পুলিশ হেফাজতে নেন। সদরপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা