নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৯ ঘণ্টা আগে
আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম।
মঙ্গলবার (৬ জুলাই) তাকে এ দায়িত্ব দিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক রাশিদুল ইসলামকে প্রেষণে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এদিকে আরেক প্রজ্ঞাপনে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে থাকা হিসাববিজ্ঞানের অধ্যাপক ইউনূস আলী সিদ্দিকীকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বদলি করা হয়েছে।