× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় দিনমজুরের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ২০:১৪ পিএম

অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়েন মালেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়েন মালেক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অতিবৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় ঘরের মাটির দেয়াল চাপায় মোহাম্মদ মালেক (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকার মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদ মালেক ওই এলাকার ছৈয়দুর রহমানের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহানের বরাতে তিনি জানান, ঘটনার সময় মালেক দুপুরের খাবার খেতে বসেন। এসময় সময় অতিবৃষ্টির কারণে ঘরের মাটির দেয়াল ধসে মালেক চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে চিকৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি”।

ওসি মুজিবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে”।

এ ছাড়া কক্সবাজারে এখন পর্যন্ত অতিবৃষ্টিতে পাহাড় ধসে ১১ জন, পানিতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা