কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ২০:১৩ পিএম
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রবা ফটো
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। কুয়াকাটার গঙ্গামতি এলাকার বনবিভাগের রিজার্ভ সংলগ্ন সৈকত থেকে মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮
বছর হতে পারে। মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী
যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা ও সংগঠনের লোগো রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সমুদ্রে নিখোঁজ বা ট্রলারডুবির
কোনো জেলের মরদেহ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, গঙ্গামতির
সমুদ্রসৈকত থেকে ৩০ থেকে ৩৮ বছর বয়সি এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
হচ্ছে।