× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৬:১২ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৬:৩৯ পিএম

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা বেগম (১৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলায় ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকার রেললাইনে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কোহলদিয়া এলাকার দুবাইপ্রবাসী সাইফুল শিকদারের স্ত্রী।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় কয়েকজন জানান, ফোন কলে সোমবার রাতে স্বামীর সাথে ঝগড়া হয় ফাতেমার। কাউকে কিছু না জানিয়ে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন তিনি। পরে কাপুড়িয়া সদরদী এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার।

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

নিহতের মা শাহিদা বেগম জানান, সকালে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সদরদী এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ শনাক্ত করেন।

ভাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা