× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুন্তির আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৫:৫৮ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৬:০৪ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায়  স্বামী মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।  প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় স্বামী মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ কুলসুমা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাত সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের  স্বজনপুকুর এলাকায় আজ (৭ জুলাই) মঙ্গলবার এই মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা পুলিশকে জানান, পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মানিক খুন্তি দিয়ে তার স্ত্রী কুলসুমাকে  আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা তাকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশের হাতে হস্তান্তর করেন। 

পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত স্বামী মানিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার এস আই আশিক জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা