টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রবা ফটো
টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
টাঙ্গাইলের জেলা জজ আ.ন.ম. ইলিয়াস আজ মঙ্গলবার (০৭ জুলাই)
দুপুরে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পাবলিক প্রসিকিউটর
অ্যাডভোকেট মো. ওমরাও খান দিলু জানান, ২০২৩ সালের ২২ জুন বিয়ের কথা বলে
ভুক্তভোগীকে জামালপুর থেকে টাঙ্গাইলের মধুপুরের দোখোলা বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রথমে এক আসামি এবং পরে অপর দুই আসামি সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করে। এ
ঘটনায় মধুপুর থানায় মামলা দায়েরের পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
তিনি আরও জানান, বিচার শেষে আদালত প্রধান আসামি আ.
রহিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ৭ ধারায় ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬
মাস বিনাশ্রম এবং একই আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন, অনাদায়ে
দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়াও অপর দুই আসামি শফিকুল ইসলাম শফি ও সামছুল হক
সামছুকে একই আইনের ৯(৩) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই
বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন
আদালত।
আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. শাহানশাহ সিদ্দিকী মিন্টু।