× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৫:১৬ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৫:২১ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে মঙ্গলবার ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে মঙ্গলবার ভোরে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিপুলাসার ইউনিয়নের বড়কাচি মসজিদের সামনে মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এবং উপজেলার খিলাবাজার এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাচিহাটা গ্রামের মৃত নলি মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৬০) এবং মনোহরগঞ্জের মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের মো. আবু জাফরের স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়কাচি মসজিদের সামনে ভোর ৪টার দিকে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। মো. মোস্তফা কামাল নিহত হন। দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী গুরুতর আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার খিলাবাজার এলাকায় সড়ক পারাপারের সময় হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় তাসলিমা আক্তার নিহত হন।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে বিষয়টি লাকসাম হাইওয়ে থানাকে জানানো হয়। লাকসাম হাইওয়ে ও মনোহরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

লাকসাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গনি জানান, দুটি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। বড়কাচিতে সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে  মামলা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অন্য ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা