× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে বিমানবন্দর সংলগ্ন সড়কে ধস

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৪:৫৫ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৫:১৪ পিএম

চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকতে বিমানবন্দর সড়কের একাংশ ধসে পড়েছে। প্রবা ফটো

চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকতে বিমানবন্দর সড়কের একাংশ ধসে পড়েছে। প্রবা ফটো

চট্টগ্রামে ভারী বর্ষণে পতেঙ্গা সৈকতে বিমানবন্দর সড়কের একাংশ ধসে পড়েছে। সড়কটি দিয়ে বন্দরের গাড়ি শহর থেকে আসা-যাওয়া করে। সড়কের একাংশ ধসে যাওয়ায় এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আউটার রিং রোডের সংযোগ তৈরি করা এই সড়কের একাংশ ধসে যাওয়ায় এক পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সংস্কারে দ্রুত ব্যবস্থা না নিলে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, এই সড়ক দিয়ে বন্দরের গাড়ি আসা-যাওয়া করে। এখন সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে রেশনিং করে আমরা যান চলাচল স্বাভাবিক রেখেছি।  

উল্লেখ্য, চট্টগ্রামে টানা দু’দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় পতেঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা